মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তাকাইয়া থাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muktaরওশন আরা মুক্তা : তাকাইয়া থাকা নিয়ে ইদানিং আমি বেশ সমস্যায় আছি। মানসিকভাবে আমি গ্রহন করতে পারছি না যে পাবলিক প্লেসে কেউ আমার দিকে তাকাইয়া আছেন। এমন সমস্যায় অনেক মেয়েই আছেন আমার মতো মনে হয়। ছেলেরাও থাকতে পারেন।

ধরেন আপনি একজন ছেলে, আপনার দিকে রাস্তায় কেউ এমনভাবে তাকিয়ে থাকলো যে আপনার মনে হতে পারে সে পকেটমার বা খুনী। বা সে অন্য কোনো ক্ষতি করতে পারে আপনার।

একটা মেয়ে যদি দেখে রাস্তায় কেউ তার দিকে তাকিয়ে আছে তাহলে মেয়েটি কি কি ভাবতে পারে বলে মনে হয় আপনাদের?

আমার যেমন মনে হতে থাকে তাকিয়ে থাকা লোকটা সুযোগ পেলেই গায়ে হাত দেবে অথবা আমার অন্য কোনো ক্ষতি করবে। অথবা তাকিয়ে যেহেতু আছে সেই লোক অবশ্যই এমন কিছু ভাবছে আমাকে নিয়ে যা শোভন নয়। আমি এক্সট্রিমলি মেনটালি হ্যারাসড ফিল করি এ ধরনের তাকাইয়া থাকা দেখলে।

কিছু লোক আছে বাইক চালিয়ে যাচ্ছে কিন্তু তারা পেছনে ফিরে হলেও দেখেন মেয়েটিকে। এতে বাইক খাদে গেল না বাসের নিচে গেল এসব তাদের মনে থাকে না।

আজ যেমন আমার মেয়ের দিকে কিছু লোক তাকিয়ে ছিল রাস্তায়। প্যান্টশার্ট চাপানো ‘ভদ্রলোক’ কিন্তু তাদের তাকাইয়া থাকা আমার কাছে চরম অসভ্য লাগলো, আমাকে দেখে এরপর আমার দিকে তাকিয়ে থাকলেন ভদ্রলোকগুলা।

কারো দিকে তাকাইয়া থাকা একটা সিরিয়াস অফেন্স বলে মনে হয় আমার। আচ্ছা এ বিষয়ে কি কোনো আইন আছে? মানে কেউ যদি মনে করেন অন্য কারো তাকাইয়া থাকাটা শোভন না, সে কি আইনগত ব্যবস্থা নিতে পারবে? সেই সুযোগ কি আছে?

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ