সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কলেজ হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitled-1 copyআওয়ার ইসলাম ডেস্ক : অনার্স পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ইফতারের পর সিলেট সরকারি মহিলা কলেজ পুরাতন ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা ২১০ নম্বর রুমে সুবি বেগম নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে বিষয়টি তারা ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ককে অবগত করে।

নিহত ওই ছাত্রী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

হোস্টেলের তত্ত্বাবধায়ক জামালুর রহমান জানান, সুবি বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বসর মিয়ার মেয়ে। সে বিগত ১ বছর থেকে ওই ছাত্রীনিবাসে থাকে। তার রুমে আরো ৫ ছাত্রী থাকে। কিন্তু বাকিদের পরীক্ষা শেষ হওয়ায় রমজানের আগেই বাড়ি চলে যায়।

তিনি আরো জানান, ছাত্রীনিবাসের ছাত্রীদের কাছে ঝুলন্ত লাশের সন্ধান পাওয়ার পর বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। রাত ১০টার দিকে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়নাদন্তের আগে কোন কিছু বলা যাচ্ছে না।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ