রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মায়ের দুধে শিশুর ১০ উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

জন্মের পর নবজাতকের প্রধান খাদ্য হচ্ছে মায়ের দুধ। যা তার পুষ্টি চাহিদা পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও শিশু চিকিৎসকদের মতে অন্তত ছয় মাস তার অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না; বরং কিছু কিছু ক্ষেত্রে এ সময়ে দুধ ছাড়া অন্য কোনো খাবার তার জন্য ক্ষতির বা অসুখের কারণ হয়ে দাঁড়ায়। তাই নবজাতককে যথাসম্ভব মায়ের দুধ দেওয়া উচিত। কোনো কারণে আপন মায়ের দুধ শিশুকে দেওয়া সম্ভব না হলে, অন্য কোনো দুগ্ধদানকারিনী মহিলার মাধ্যমে শিশুকে দুধ খাওয়ানোর কথা ইসলাম বলে—যিনি পরবর্তীতে ওই শিশুর দুধমা হিসেবে পরিচিতি পান। বা এই সময় বিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অন্য কোনো খাবার বা দুধের ব্যবস্থা করা যেতে পারে।

মায়ের দুধে শিশুর উপকারিতা

আমরা সবাই জানি শিশুর জন্য মায়ের দুধে আল্লাহ তাআলা অনেক উপকার দিয়ে দিয়েছেন। কিন্তু সেগুলো কী কী তা অনেকে আমরা জানি না। নিচে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও শিশু চিকিৎসকদের বর্ণনা মতে ১০টি উপকারিতা তুলে ধরা হলো—

১. মায়ের দুধে শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পরিপূর্ণ পুষ্টিমান নিশ্চিত থাকে।

২. মায়ের দুধ ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত, খাঁটি এবং পরিচ্ছন্ন। ফলে শিশুর রোগাক্রান্ত হওয়ার ভয় নেই।

৩. মায়ের দুধে থাকে অ্যান্টিবডি, এনজাইম এবং ভিটামিন, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪. শিশুকে মায়ের দুধ খাওয়ালে বিভিন্ন সংক্রামক রোগ যেমন: ডায়রিয়া, নিউমোনিয়া, কানপাকা, মেনিনজাইটিস ইত্যাদি থেকে রক্ষা পায়।

৫. বুকের দুধে লিনোলেনিক অ্যাসিড, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলসহ বিভিন্ন উপাদান থাকে; যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে। এতে শিশু মেধাবী ও বুদ্ধিমান হয়।

৬. মায়ের দুধ শিশুকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থূলতা থেকে রক্ষা করে।

৭. বিশেষ কিছু রোগ যেমন: হাঁপানি, অ্যালার্জি, একজিমা, দাঁতের অসুখ ইত্যাদি রোধে মায়ের দুধের ভূমিকা ব্যাপক।

৮. মায়ের দুধে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা শিশুকে অন্ধত্ব ও স্কার্ভি থেকে রক্ষা করে।

৯. মায়ের দুধ শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে।

১০. যেসব শিশু ঠিকমতো মায়ের দুধ পান করে তারা স্বাস্থ্যবান ও দ্রুত বেড়ে ওঠে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ