সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বর্ষায় পেট খারাপের ঝুঁকি বাড়ায় যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। নাজমুল হাসান।।

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে নেমে আসে নানা ধরনের সংক্রমণ, বিশেষ করে পানিবাহিত রোগ। এ সময়ে সবচেয়ে বেশি দেখা দেয় পেটের অসুখ—যেমন ডায়রিয়া, জ্বর, বমি ও আমাশয়। এসব সমস্যার পেছনে বড় ভূমিকা রাখে খাবার। কারণ বর্ষার আর্দ্রতা ও পরিবেশে সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক ছড়ায়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কিছু নির্দিষ্ট খাবার থেকে বিরত থাকলে পেটের সমস্যা এড়ানো সম্ভব।

ভাজাপোড়া ও রাস্তার খাবার

বেশিরভাগ স্ট্রিট ফুড খোলা জায়গায় তৈরি হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। বর্ষার দিনে এসব খাবারে সহজেই ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমে। সমুচা, পেঁয়াজু, ফুচকা, চটপটি—এসব এখন এড়িয়ে চলাই ভালো।

বেশি পানিযুক্ত ফল

তরমুজ, খিরসাপাত আম, পেঁপে বা আনারস—এসব ফল বর্ষায় কাটা অবস্থায় বেশিক্ষণ রাখা উচিত নয়। এগুলোতে দ্রুত ফাংগাস বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাজা ও ভালোভাবে ধোয়া ফল খাওয়া জরুরি।

কাঁচা শাকসবজি ও সালাদ

শাকসবজি ও ফলমূল যদি ভালোভাবে ধোয়া না হয়, তাহলে সেগুলোর মাধ্যমে হেপাটাইটিস বা টাইফয়েডের জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। বর্ষায় কাঁচা সালাদ এড়িয়ে চলা উচিত। শাকসবজি সিদ্ধ বা রান্না করে খাওয়াই নিরাপদ।

দুধ ও দুগ্ধজাত খাবার

খুলে রাখা দুধ বা দই সহজেই নষ্ট হয় বর্ষাকালে। এগুলো থেকে ফুড পয়জনিং হতে পারে। দুধ খাওয়ার আগে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং ফ্রিজে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

সি-ফুড ও আধা-সিদ্ধ মাছ/মাংস

বর্ষাকালে মাছ-মাংস দ্রুত নষ্ট হয়। কাঁচা বা অল্প রান্না করা সামুদ্রিক খাবার (সি-ফুড) হজমে সমস্যা ও সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই ভালোভাবে রান্না না করে এসব খাওয়া ঠিক নয়।

পেট ভালো রাখতে করণীয়:

বিশুদ্ধ পানি পান করুন। বাড়ির রান্না খেতে চেষ্টা করুন। খাবারের আগে ও পরে হাত ধুয়ে নিন। যেকোনো খাবার ভালোভাবে গরম করে খাওয়ার চেষ্টা করুন। খাবার ঢাকা দিয়ে রাখুন।

বর্ষায় সতর্কতা একটু বাড়িয়ে চললে অনেক বড় ধরনের পেটের অসুখ থেকে নিজেকে ও পরিবারের সবাইকে রক্ষা করা সম্ভব। ঝুঁকিপূর্ণ খাবার এড়িয়ে পুষ্টিকর, পরিষ্কার ও নিরাপদ খাবার গ্রহণই বর্ষায় সুস্থ থাকার চাবিকাঠি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ