সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

মাওলানা ইসমাঈল বরিশালীর স্বাস্থ্যের উন্নতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা, শাইখুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) রাতে তিনি হার্ট অ্যাটাক করেন। বর্তমানে তিনি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের মতে, আরও কিছুদিন তাঁকে গভীর পর্যবেক্ষণে রাখতে হবে।

মাওলানা ইসমাঈল বরিশালীর পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

তিনি দেশের প্রবীণ আলেমদের অন্যতম। হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সান্নিধ্যপ্রাপ্ত ও তাঁর খলিফা। বর্তমানে তিনি জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস এবং প্রতিষ্ঠানটির সাত সদস্যবিশিষ্ট পরিচালনা বোর্ডের একজন সদস্য। নূরিয়ার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন মাদরাসায়ও হাদিসের দরস প্রদান করে থাকেন।

প্রবীণ এই আলেম শুরু থেকেই আল-হাইয়্যাতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। দেশ-বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র ও ভক্ত-মুরিদান রয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ