শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ক্লাসে দুষ্টু শিশুদের কীভাবে ম্যানেজ করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ মোসাব্বির রাহমান

প্রতিটি ক্লাসেই কিছু দুষ্টু শিশু থাকে। তাদের সামলানো শিক্ষকতার বড়ো একটি চ্যালেঞ্জ। কিন্তু বুদ্ধিমত্তা ও ভালোবাসার মাধ্যমে এই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে করণীয়গুলো

▪️ শান্ত থাকুন: রাগ বা উচ্চ স্বরে প্রতিক্রিয়া নয়, ধৈর্যের সঙ্গে কথা বলুন।

▪️ ইতিবাচক মনোযোগ দিন: ভালো কাজ করলে প্রশংসা করুন, যেন সে মনোযোগ পাওয়ার জন্য দুষ্টুমি না করে।

▪️ নিয়ম স্পষ্ট করুন: ক্লাসের শুরুতে নিয়মগুলো পরিষ্কারভাবে বলে দিন।

▪️ কাজে ব্যস্ত রাখুন: ফাঁকা সময় যেন না থাকে; দুষ্টুমি করার সুযোগ কমে যাবে।

▪️ কাছাকাছি রাখুন: দুষ্টু শিশুকে নিজের কাছাকাছি বসান, দূরে নয়।

▪️ মজার মাধ্যমে শিক্ষা: গল্প, খেলা ও অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে শেখান।

▪️ একান্তে কথা বলুন: ক্লাসে নয়, আলাদাভাবে তাকে বুঝান।

▪️ ইতিবাচক রোল মডেল বানান: ছোট দায়িত্ব দিলে সে সিরিয়াস হতে শুরু করবে।

▪️ অভিভাবকের সহযোগিতা নিন: প্রয়োজনে অভিভাবকের সঙ্গে আলাপ করুন।

▪️ভালো কাজের পুরষ্কার দিন: প্রতিদিনই বিভিন্ন ছোট ছোট অজুহাতে উপকার দিন, বিভিন্ন ভালো কাজের জন্য পুরষ্কারের বà