সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

বাংলাদেশে এলেন মাওলানা সাইয়েদ আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

৯ দিনের সফরে বাংলাদেশে এসেছেন আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. পৌত্র আল্লামা সৈয়দ আজহার মাদানী।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে তিনি ঢাকায় পৌঁছেন।

তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নতুনবাগ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা আহসান হাবীব, মাওলানা সালেহ আহমেদ, মুফতী নিজাম উদ্দিন আদনান, খালেদ মাহমুদ, মাওলানা নাঈম কাসেমী ও মাওলানা সালমান প্রমুখ।

জানা গেছে, ৯ দিনের সফরে মাওলানা সাইয়েদ আজহার মাদানী ঢাকার পাশাপাশি ৬ ও ৭ ডিসেম্বর হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া, ৮ ডিসেম্বর ঢাকা, ৯ ডিসেম্বর টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা, ১০ ডিসেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর, সাভার, ১১ ডিসেম্বর গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলা, ১২ ডিসেম্বর কক্সবাজার জেলা, ১৩ ডিসেম্বর হবিগঞ্জ জেলা, ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলায় এবং ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ