সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

ইমাম আযম আবু হানিফা রহ. কনফারেন্স আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমাম আবু হানিফা রাহি.-এর জীবন, কর্ম ও অবদান শীষর্ক আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

ওই দিন রাজধানীর প্রেসক্লাবের বিপরীত বিএম এ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উদ্যোগে সকাল ৯টায় শুরু হবে।

কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে থাকবেন মুতাকাল্লিমে ইসলাম আল্লামা ইলিয়াছ গুম্মান (পাকিস্তান)।

সভাপতিত্ব করবেন মাওলানা নুরুল হুদা ফয়েজি (সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ)।

আলোচকবৃন্দ

* মাওলানা আবদুল মতিন হাফি.

বিষয়: নামাজের প্রামাণিকতা

* মাওলানা মুসা আল হাফিজ হাফি.

বিষয়: একুশ শতকে ইসলামী আইনের প্রয়োগ এবং বাস্তবতা

* মাওলানা শফি কাসেমি হাফি.

বিষয়: সহিহ হাদিসের আলোকে বিতর নামাজ

* মাও. ডক্টর নুরুল আবসার আজহারি হাফি.

বিষয়: হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা

* মাওলানা আবদুল মজিদ হাফি.

বিষয়: যুগে যুগে খতমে নবুওয়াত

* মাওলানা জুবায়ের আহমদ হাফি.

বিষয়: অমুসলিমদের মাঝে দাওয়াতের ক্ষেত্রে সালাফের মূলনীতি

* মাওলানা সাঈদ আহমদ হাফি.

বিষয়: সিফাতের ক্ষেত্রে ইমাম আযমের মাজহাব এবং তাফবীয ও তাবীল কী ও কেন?

* মুফতি আবদুল্লাহ মাসুম হাফি.

বিষয়: বর্তমান অর্থনীতিতে ফিকহে হানাফির প্রায়োগিক রূপ।

* মুফতি লুৎফুর রহমান ফারায়েজি হাফি. বিষয়: ফিকহে হানাফির বৈশিষ্ট

* মুফতি বেলাল বিন আলী হাফি.

বিষয়: আল্লাহ কোথায়? এ ব্যাপারে ইমাম আবু হানিফার আকিদা

* আবু তহা আদনান বিষয়: তরুণদের আলেমগণের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা

এছাড়াও আমন্ত্রিত অথিতি হিসেবে দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজকবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ