সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

সৌদি আরবে ধর্ম উপদেষ্টার সাথে আন্তর্জাতিক ফিকহ একাডেমী মহাসচিবের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওআইসি পরিচালিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমীর মহাসচিব ড. কুতুব মোস্তফা সানুর আমন্ত্রণে আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমীর জেদ্দাস্থ কেন্দ্রীয় দফতর পরিদর্শন করেন এবং তাঁর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

আজ রবিবার (৬ অক্টোবর) সৌদি সময় সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে আওয়ার ইসলামকে জানান ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক।

বৈঠক আলাপে মহাসচিব ড. কুতুব মোস্তফা সানু বলেন, এ পর্যন্ত মুসলিম বিশ্বের ২৫৫ টি গুরুত্বপূর্ণ বিষয়ে ৫৭ টি মুসলিম দেশের মুফতিগণ তাঁদের সর্বসম্মত অভিমত জ্ঞাপন করেন।

তিনি বলেন, আমরা হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী চিন্তাধারার স্কলারদের সম্মান প্রদর্শন করে থাকি।

মহাসচিব বাংলাদেশে ইসলামী ফিকহের বিকাশধারায় ইসলামিক স্কলারদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পরে মহাসচিব ড. খালিদকে ফটো গ্যালারী ঘুরে ফিরে দেখান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ