শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বন্ধুর থেকে পাওনা টাকা উদ্ধার করবেন কীভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কথায় বলে বিপদেই বন্ধুর পরিচয়। ভালো বন্ধু হতে গিয়ে তাঁর বিপদে টাকা ধার দিয়ে বসলেন। ব্যস, তারপর শুরু ঝামেলা। সময় মতো টাকাও দিচ্ছে না, আর লজ্জার খাতিরে আপনি চাইতেও পারছেন না। কী করবেন? টাকার আশা ছেড়ে দিবেন? কোন প্রয়োজন নেই, খুব সহজে ফেরত পেতে পারেন আপনার টাকা। আর বন্ধুত্বও থাকবে অটুট।

আর্থিক সমস্যায় আছে সেটি বোঝান

বন্ধুর কাছ থেকে ধার টাকা চাওয়ার আগে, মনের মধ্যে আসে নানা প্রশ্ন। প্রথমেই চিন্তা হয়, সে কী মনে করবে! টাকা ফেরত চেয়ে বন্ধুকে বিব্রত অবস্থায় ফেলতে চান না। তবে একটু ভাবুন, আপনার টাকা প্রয়োজন হলে এতো জড়তার কী দরকার। আপনি যেমন বন্ধুর সমস্যা বুঝেছেন, তেমনি তাঁরও উচিত আপনার বিষয়টি বোঝা। দুজনের মধ্যে যদি এইটুকু বোঝা-পোড়া যদি না থাকে, তবে কিসের বন্ধু! তাঁকে ভালোভাবে বুঝিয়ে বলুন যে টাকাটা আপনার দরকার। প্রকৃত বন্ধু নিশ্চয় বিষয়টি বুঝবে। আর আর্থিক সমস্যা না থাকলে অবশ্যই আপাকে দিয়ে দিবে।

বন্ধুর আর্থিক অবস্থা ঠিক না থাকলে

এমনটা হতেই পারে যে তার আর্থিক অবস্থার উন্নতি হয়নি। তাহলে অন্য উপায় খুঁজতে হবে। ধরুন বন্ধুর কাপড়ের দোকান রয়েছে সেখান থেকে সেই পরিমাণ টাকার কেনাকাটা করে নিন। বা যদি মুদি দোকান থাকে তবে মাসের বাজার সেরà§