শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ।। ১০ মাঘ ১৪৩২ ।। ৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
রিকশা প্রতীকের মুসলেহ উদ্দীন রাজুর সঙ্গে ধানের শীষের প্রার্থীর সাক্ষাৎ বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত ২৭ নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট রজব মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে? আমাকে দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কখনো সম্ভব হবে না: হাসনাত আব্দুল্লাহ  অবৈধভাবে উপার্জিত টাকা দান করলে সওয়াব হবে? এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না

জাতীয় ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে থানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জিডিতে সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে এনে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন এবং তাকে হুমকিও দেন। সূত্র মতে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনার বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপেও তাকে পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেন, যা অনুষ্ঠিত হয় ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

জাতীয় দলের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ চূড়ান্ত মন্তব্য করতে নারাজ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ