সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা   নেত্রকোনার সীমান্তে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত অন্তত ৪০ গ্রাম মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা: ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঢাকা মহানগর দক্ষিণের অনুদান স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে পেটাল আর্জেন্টিনা সমর্থকরা

ফিলিস্তিনে হত্যাকাণ্ড থামানোর আকুতি অভিনেত্রী জয়া আহসানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। গত দেড় মাসের ইসরায়েলি হামলায় ১২ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে। হাসপাতাল, স্কুল, মসজিদ বা অ্যাম্বুলেন্স কোনও কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। 

ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে দূর থেকেও মন কাঁদছে অভিনেত্রী জয়া আহসানের। রোববার (১৯ নভেম্বর) সকালে ফেসবুকে জয়া লিখেছেন, ‘রোজ রোজ ফিলিস্তিনের ছবি দেখছি নানা গণমাধ্যমে। নির্বিচারে বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর। আক্রমণ চলছে হাসপাতালেও! একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ। এরমধ্যে মারা গেছে চার হাজারেরও বেশি শিশু।’

জয়ার ভাষায়, ‘ভাঙা মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি ঠিকই। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কার অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ–অপরাধও লাগে। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে বার বার।’

জয়া আহসান তীব্র কণ্ঠে বিশ্ব নেতাদের প্রতি দাবি করেন, ‘এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা?’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ