বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

দাওরা পরীক্ষায় ছাত্রীদের জন্য ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এবার প্রথমবারের মতো সকল ছাত্রী পরীক্ষার্থীর নিবন্ধনের সময় ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে দেশের সব মহিলা মাদরাসাকে নির্ধারিত মডেলের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৮তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম আল-হাইআতুল উলয়ার HEMS (হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। এতদিন ছাত্র পরীক্ষার্থীদের ছবি সংরক্ষণ করা হলেও ছাত্রীদের ছবি নেওয়া হতো না। পরীক্ষার্থী শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে এবার থেকে নিবন্ধনের সময় ছাত্রীদের ফিঙ্গার প্রিন্ট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের প্রতিটি মহিলা মাদরাসাকে ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner মডেলের অন্তত একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংগ্রহ করতে বলা হয়েছে। নিবন্ধন শুরুর আগেই ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

আল-হাইআতুল উলয়া জানিয়েছে, নির্ধারিত স্ক্যানারটি ইউএসবি সংযোগের মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় এবং HEMS সফটওয়্যারের সঙ্গে সমন্বয়যোগ্য। এছাড়া এটি দ্রুত ও নির্ভুলভাবে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহে সক্ষম, লাইভ ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন প্রযুক্তিসমৃদ্ধ এবং বহন ও ব্যবহার সহজ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের সময় প্রতিটি ছাত্রী পরীক্ষার্থীর ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ বাধ্যতামূলক হবে। ডিভাইস ব্যবহারবিধি এবং সফটওয়্যার-সংক্রান্ত কারিগরি নির্দেশনা পরবর্তীতে পৃথকভাবে সংশ্লিষ্ট মাদরাসার অ্যাডমিনদের জানিয়ে দেওয়া হবে।

আল-হাইআতুল উলয়া জানিয়েছে, ২০ সফর ১৪৪৮ হিজরি, ৪ আগস্ট ২০২৬ থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এ কারণে নিবন্ধন কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সকল মহিলা মাদরাসাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংগ্রহ করে প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ