নিজস্ব প্রতিবেদক
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ। ক্যাম্পাসে পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে পুরো ক্যাম্পাসে পানি জমে গেছে। এতে শ্রেণিকক্ষ, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামেয়া দারুল মাআরিফ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে।
আওয়ার ইসলাম/জেডএম
