রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সবচেয়ে বেশি ফল বিপর্যয় ঘটেছে মাদরাসা বোর্ডে। প্রতিষ্ঠানভিত্তিক হিসেবে দাখিল পরীক্ষায় ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে ৮৮টি মাদরাসার সব শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মোট ৯ হাজার ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২২৬টির পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিপরীতে ৮৮টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।

এ ছাড়া মাদরাসা বোর্ডের ২৫৬টি প্রতিষ্ঠানের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে, ৬০৩টির ১০ থেকে ২০ শতাংশের মধ্যে এবং ৩ হাজার ৬০১টির পাসের হার ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে রয়েছে। আর ৪ হাজার ৩৬৭টি প্রতিষ্ঠানে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করলেও শতভাগ পাসের হার অর্জন করতে পারেনি।

প্রতিষ্ঠানভিত্তিক এই চিত্রে সাধারণ শিক্ষা বোর্ডের তুলনায় মাদরাসা বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন ১৮ হাজার ৪২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির পাসের হার শূন্য শতাংশ হলেও মাদরাসা বোর্ডে মোট ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের মধ্যে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২৬।

অন্যদিকে শতভাগ পাসের প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ৪৯২টি হলেও মাদরাসা বোর্ডে এ সংখ্যা ৮৮টি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ