মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলায় সিরাত চর্চা: ২০২টি বইয়ের তালিকা মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা  

দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দাওরায়ে হাদিস (তাকমিল) শ্রেণির দরস ও ‘তাকরির’ (বিশেষ আলোচনা) আরও সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে সিলেবাসভুক্ত হাদিসের কিতাবসমূহের নির্বাচিত অধ্যায়ের (مواضع تقرير) তালিকা প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ।

রোববার (১২ জুলাই) আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়া প্রণীত নেসাবে তালিম অনুযায়ী দাওরায়ে হাদিস (তাকমীল) শ্রেণিতে মোট ১০টি হাদিসের কিতাব অন্তর্ভুক্ত রয়েছে। এসব কিতাবের গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় যেন উস্তাদদের বিশেষ আলোচনা (তাকরির) থেকে বাদ না পড়ে, সে উদ্দেশ্যে স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রতিটি কিতাবের নির্বাচিত অধ্যায়ের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ‘মাওয়াদিয়ে তাকরির’-এর উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট কিতাবের উস্তাদরা নির্ধারিত অধ্যায়গুলোর ওপর বিশেষভাবে আলোচনা করবেন এবং দাওরায়ে হাদীসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচনার বাইরে না থাকে তা নিশ্চিত করা।

একই সঙ্গে প্রতিটি কিতাবের মুকাদ্দিমাতুল ইলম, মুকাদ্দিমাতুল কিতাব এবং কিতাবভিত্তিক বিশেষ বৈশিষ্ট্য নিয়েও অবশ্যই তাকরীর করার নির্দেশনা দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে সহিহ বুখারির তারাজিমুল আবওয়াব, মুনাসাবাতুল হাদিস বিত-তারজামাহ, কালা বা'দুন নাস ও সুলাসিয়্যাত, সুনানে আবু দাউদের কালা আবু দাউদ এবং শরহু মাআনিল আসার (তাহাবী)-এর নাযারুত তাহাবী বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়, দাওরায়ে হাদিসের পরীক্ষায় শুধু নির্ধারিত ‘মাওয়াদিয়ে তাকরির’ থেকেই নয়, সিলেবাসভুক্ত (দাখিলে নেসাব) যেকোনো অধ্যায় থেকেও প্রশ্ন আসতে পারে। এছাড়া ১০টি কিতাবের যেকোনো একটির নির্ধারিত ‘তাকরীর’ অংশ থেকেও প্রশ্ন করা হতে পারে।

আল-হাইআতুল উলয়া জানায়, প্রকাশিত তালিকায় উল্লিখিত অধ্যায়ের নাম ও পৃষ্ঠাসংখ্যা মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ প্রকাশিত কিতাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

এ প্রেক্ষাপটে আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি বোর্ডভুক্ত দাওরায়ে হাদিস (তাকমিল) মাদরাসার সব মুহতামিম, শিক্ষাসচিব ও দাওরায়ে হাদিসের উস্তাদদের তালিকাটি সংগ্রহ করে সে অনুযায়ী দরস ও তাকরির পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ