ঐতিহ্যবাহী জামিয়া রব্বানিয়া আরাবিয়া-এর সুযোগ্য প্রতিষ্ঠাতা ও মুহতামিম, মুফতি নজরুল ইসলাম ভাসানী (দামাত বারাকাতুহুম)-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া শায়খুল হিন্দ ও শামসুদ্দিন কমপ্লেক্স-এ নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি চলছে।
মনোরম পরিবেশে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ (দাওরা-এ-হাদিস পর্যন্ত) নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যাবে। ভর্তি চলবে ১০ শাওয়াল পর্যন্ত ইনশাআল্লাহ।

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষার এক নির্ভরযোগ্য ঠিকানা জামিয়া শায়খুল হিন্দ ও শামসুদ্দিন কমপ্লেক্স ইলমে দ্বীনের প্রসারে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠানটির বিশেষত্ব ও সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে:
- ঈর্ষণীয় সাফল্য: বাংলাদেশ বেফাক বোর্ডের অধীনে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা বাংলাদেশে ৩য় স্থানসহ ৯ জন
- মেধাতালিকা, ২৫ জন মুমতাজ ও শতভাগ পাসের গৌরব।
- এছাড়া সোনারগাঁও আঞ্চলিক বোর্ডে ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ স্থানসহ ১৪ জন মেধাতালিকা ও ২২ জন মুমতাজ অর্জন
- অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী: অভিজ্ঞ ও মুখলিস উস্তাদমণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে পাঠদান।
- নিরাপত্তা ব্যবস্থা: সার্বক্ষণিক সিসি ক্যামেরা (CCTV) দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাস।
- মানসম্মত খাবার: ছাত্রদের স্বাস্থ্যের কথা বিবেচনায় স্বাস্থ্যসম্মত ও সুষম উন্নত খাবার পরিবেশনের সুব্যবস্থা।
- তরবিয়ত: এখানে শুধু ছাত্রদেরকে কিতাবই পড়ানো হয় না বরং ছাত্রদের চারিত্রিক ও আত্মিক উন্নতির লক্ষ্যে প্রতি রবিবার নিয়মিত রাখা হয়েছে ‘ইসলাহী মজলিস’-এর ব্যবস্থা।
এ ছাড়া মেধাবী ও অসচ্ছল ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সহযোগিতার ব্যবস্থা।
বি. দ্র. জালালাইন মেশকাত ও দাওরায় ভর্তি ইচ্ছুক ছাত্রদের জন্য রয়েছে বিশেষভাবে আর্থিক ছাড়।
ঠিকানা: গোয়ালদী ফকিরবাড়ী, সোনারগাঁও পৌরসভা, নারায়ণগঞ্জ।
যোগাযোগ (মুহতামিম): 01814221236
এমএম/