বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় ভর্তি শুরু শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নতুন শিক্ষাবর্ষের (১৪৪৭- ৪৮) ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮, ২৯ ও ৩০ মার্চ ২০২৬ / ৮, ৯ ও ১০ শাওয়াল ১৪৪৭ শনি, রবি ও সোমবার (৩ দিন) কোটা খালি থাকা শর্তে মাদরাসার সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে। 

এছাড়া ভর্তিসংক্রান্ত নীতিমালায় বলা হয়, ভর্তির সময় প্রতিদিন সকাল ৮.৩০ থেকে দুপুর ১২.৩০ মিনিট এবং বেলা ২.৩০ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত।

প্রতি জামাতে নির্ধারিত কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষাসহ এ ক্লাসের সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হবে।
ইবতিদায়ী থেকে সানাবিয়া উলইয়া পর্যন্ত ভর্তি পরীক্ষায় ৮০ নম্বর পাওয়া আবশ্যক।
ফযীলত ১ম ও ২য়-এর জন্য ৭০ নম্বর পাওয়া আবশ্যক।
তাকমীল-এ ভর্তির জন্য ফযীলত মারহালায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
ইফতা বিভাগ-এর ভর্তি ফরম গ্রহণের জন্য মুমতায হওয়া আবশ্যক।
ভর্তিসহ যাবতীয় খরচ—
সব বিভাগের ভর্তি খরচ ফরম মূল্য: ২০০ টাকা, ভর্তি ফি: ৬০০০ টাকা।
বোর্ডিং খরচ: তিন বেলা খোরাকী বাবদ ৪৫০০ টাকা। (প্রতি বেলা ১৫০০ টাকা)
আংশিক খোরাকী ও ফুল ফ্রি-এর ক্ষেত্রে আবাসিক চার্জ ৫০০ টাকা।
যেসব কিতাব ও বিষয়ের পরীক্ষা নেওয়া হবে:
ইফতা: বুখারি প্রথম খণ্ড, হিদায়া (কিতাবুল বুয়ু+ফতহুল কদির) ও নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
তাকমীল জামাত: মিশকাতুল মাসাবিহ (১ম খণ্ড) ও শরহু নুখবাতিল ফিকার।
ফযীলত ২য়: তাফসিরে জালালাইন (১ম খণ্ড) ও হিদায়া (১ম খণ্ড) কিতাবুস সালাত পর্যন্ত।
ফযীলত ১ম: শরহে বেকায়া (১ম খণ্ড) ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
সানাবিয়া উলইয়া: কাফিয়া ও কুদুরি(কিতাবুল বুয়ু)।
সানাবিয়া ৪র্থ: হিদায়াতুন্নাহু ও নূরুল ইযাহ।
সানাবিয়া ৩য়: নাহবেমীর ও রওযাতুল আদব।
সানাবিয়া ২য়: মিযানুছ ছরফ ও আত্বরীক ইলাল আরাবিয়্যাহ/ বাকুরাতুল আদব।
সানাবিয়া ১ম: তাইসীরুল মুবতাদি ও তালিমুল ইসলাম (৪র্থ খণ্ড) বাংলা ও গণিত ৫ম শ্রেণী।
ইবতিদাইয়্যাহ (খুসুসী): ৪র্থ শ্রেনীর বাংলা, অংক ও তেলাওয়াত
ইবতিদাইয়্যাহ ১ম: ৩র্থ শ্রেনীর বাংলা, অংক ও তেলাওয়াত
হিফজ ও মক্তব: মৌখিক পরীক্ষা হবে।

এছাড়া সকল জামাতের বাংলা ও আরবী হাতের লেখা।
যোগাযোগ: ০১৭১৬১১৭৪১৩, ০১৮১৯১৪৪৬৮১
স্থান: ঢাকার যেকোনো স্থান থেকে ৮নং পশ্চিম চৌধুরীপাড়া, ডি,আই,টি, রোড, ঢাকা-১২১৯, বাংলাদেশ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ