বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ বিষয়ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা বেফাক ও হাইয়াতুল উলয়ায় রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার যত চমক! মসজিদে ঢুকে ছুরিকাঘাত, যুবক আটক চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় ভর্তি শুরু শনিবার যুদ্ধ বন্ধে ৫টি কড়া শর্ত দিলো ইরান বসুন্ধরা মারকাজুল ফিকরিল ইসলামি-তে ভর্তি ৮ শাওয়াল স্বাধীনতাকে অর্থবহ করতে পদ্ধতিগত সংস্কার জরুরি: পীর সাহেব চরমোনাই সোনারগাঁওয়ের জামিয়া শায়খুল হিন্দ ও শামসুদ্দিন কমপ্লেক্স-এ ভর্তি চলছে বেফাকে মুন্সিগঞ্জের জামিআ কাসেমিয়া দারুল উলুমের ঈর্ষণীয় ফলাফল মাধবপুরের বুল্লায় উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

স্বাধীনতাকে অর্থবহ করতে পদ্ধতিগত সংস্কার জরুরি: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরি বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। 

বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এই কথা বলেন। 

৫৬তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার করতে হয়। রাষ্ট্রের গুণগত পরিবর্তন সাধন না করে কেবল ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিনত হয়। 

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দীর কালেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকের এই স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহবান করবো যে, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করুন।

তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও হতাহতের শিকার সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সন্মান প্রদর্শন করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ