মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭


বেফাক পরীক্ষায় শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা। আজ বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ১৬৫ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় মোট ২৯ জন শিক্ষার্থী জাতীয় মেধাতালিকায় স্থান লাভ করেছেন। এছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৯৭ জন মুমতাজ (স্টার মার্ক) এবং ৫২ জন জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

জামাত ভিত্তিক ফলাফলের চিত্র একনজরে:

ফযীলত: ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন মুমতাজ ও ১৫ জন জায়্যিদ জিদ্দান।

সানাভিয়া উলইয়া: ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন মেধাস্থান, ২৩ জন মুমতাজ ও ১৩ জন জায়্যিদ জিদ্দান।

সানাভিয়া: ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন মুমতাজ ও ৫ জন জায়্যিদ জিদ্দান।

মুতাওয়াসসিতাহ: ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন মেধাস্থান ও ২৭ জন মুমতাজ।

ইবতিদাইয়্যাহ: ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন মেধাস্থান, ২১ জন মুমতাজ ও ১১ জন জায়্যিদ জিদ্দান।

হিফজ: ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন মেধাস্থান ও ১২ জন মুমতাজ।

সর্বমোট ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাস্থান ২৯ জন, মুমতাজ ৯৭ জন এবং জায়্যিদ জিদ্দান ৫২ জন।

মাদরাসার মুহতামিম মুফতি মাহফুজুল হক এই অসামান্য সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি জানিয়েছেন, উস্তাদদের নিবিড় তদারকি এবং ছাত্রদের কঠোর পরিশ্রমের ফলেই প্রতিটি জামাতে এমন ভারসাম্যপূর্ণ ও উজ্জ্বল ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতে দ্বীনি শিক্ষার এই মান ধরে রাখতে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ