বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতারক চক্র সম্পর্কে গওহরডাঙ্গা বোর্ডের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটি প্রতারক চক্র সম্পর্কে সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে সতর্ক করেছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা।

বুধবার (১০ অক্টোবর) বোর্ডের দফতর সম্পাদক মাওলানা রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- এতদ্বারা বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত মাদরাসাসমূহসহ সকল কওমি মাদরাসার মুহতামিম ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মাদরাসায় ফোন করে জানাচ্ছে যে, তাদের মাদরাসার জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর তারা উক্ত অর্থ উত্তোলনের নামে কিছু টাকা প্রদানের কথা বলে! অনুসন্ধান করে দেখা গেছে, সরকারি কোনো সংস্থা বা দফতর থেকে এ ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি এবং এ প্রক্রিয়ায় অর্থ বিতরণের নিয়মও নেই।

অতএব, সকল মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। কেউ যেন উক্ত প্রতারক চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেনে জড়িত না হন। কোনো সন্দেহজনক যোগাযোগ পেলে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন বা কর্তৃপক্ষকে অবহিত করুন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ