বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

যোগ্য নেতৃত্ব গঠন করাই জামিয়াতুত তারবিয়ার মূল লক্ষ্য: ইবনে শায়খুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জামিয়াতুত তারবিয়াহ আল-ইসলামিয়া আয়োজিত মাসিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “দেশ ও জাতির চাহিদা অনুযায়ী যোগ্য ও গুণাবলীসম্পন্ন নেতৃত্ব গঠন করাই আমাদের জামিয়ার প্রধানতম লক্ষ্য।”

বৃহস্পতিবার (৩ জুলাই) জামিয়ার ছাত্র মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিশেষ নসিহতে তিনি ছাত্রদের বলেন, “এই লক্ষ্য অর্জনে তোমাদের ইলম, আমল, তাহযীব এবং চিন্তাশীলতা অর্জনে মনোযোগী হতে হবে।” তিনি আরও তাগিদ দেন— ছাত্রদের যেন নিয়মিত দরসে অংশগ্রহণ, ইশরাক, আওয়াবীন ও কিয়ামুল লাইলসহ নফল ইবাদতে যত্নবান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুদীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। 

জামিয়ার নাজেমে দারুল ইকামা মাওলানা আল আবিদ শাকিরের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুদির মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, নাজেমে তালিমাত মাওলানা জাবেদ সফিউল্লাহ, মাওলানা মাহবুবে এলাহি, মাওলানা মুজতাহিদুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা যিমামুল হক, মাওলানা হাসান মাহদী, হাফেজ উজায়ের, কারি আব্দুল কাইয়ুম, হাফেজ আবীদ হাসান, হাফেজ মাহদী প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ