সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


আগামী সপ্তাহে শুরু হচ্ছে বেফাক বোর্ডের পরিদর্শন কার্যক্রম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মতো এবারও আগামী ২৮ জুন মোতাবেক ২ মহররম ১৪৪৭ হিজরি শনিবার থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মাদরাসা পরিদর্শন কার্যক্রম শুরু হচ্ছে। ৩১ জুলাইয়ের মধ্যে বোর্ডের আওতাধীন সব মাদরাসা পরিদর্শন করবেন বেফাক নির্ধারিত পরিদর্শকরা। 

দায়িত্বশীলরা জানান, পরিদর্শকরা হিফজ বিভাগ ও কিতাব বিভাগের বেফাকভুক্ত জামাত (তথা ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া, ফযীলত ও তাকমীল)-সহ বুনিয়াদি জামাতগুলোর (সময় সাপেক্ষে মীযান ও হেদায়াতুন্নাহু) ছাত্র-ছাত্রীদের মৌলিক কিতাবাদি থেকে জিজ্ঞাসাবাদ ও সে অনুযায়ী বিশেষ দিকনির্দেশনা দেবেন। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ টিপসসমূহ সাজেস্ট করবেন। হিসাব বিভাগের স্বচ্ছ পরিচালনার স্বার্থে হিসাব-কিতাবের তদারকি, অডিটের খোঁজখবর নেওয়া ও তদসংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা দেবেন। 

এছাড়া মাকাদিরে আসবাক সরবরাহ করা, হিফজুল কুরআন বিভাগের-মাদরাসার উন্নয়নকল্পে মুরুব্বিদের লিখিত কিছু সুপারিশ পারচা ও হিফজের নেসাব সরবরাহ করা, ভাউচার সুষ্ঠু করার নিয়মাবলি পারচা সরবরাহ করা এবং নতুন কোনো মাদরাসà¦