বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ঢামেকের শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) তার একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২১ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজ প্রশাসন এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল থেকে এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে।

এছাড়াও, শিক্ষার্থীদের আগামীকাল বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশের আওতাভুক্ত থাকবে না।

এদিন সকালেই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস এবং আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফজলে রাব্বি হলসহ দুটি হল বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, এবং ছাত্রী হলের সিলিংও খসে পড়ছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনো সময় হলে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না। তারা সরকারকে বাজেটের মাধ্যমে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে এই সংকটের সমাধান করতে অনুরোধ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ