বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

মেধা বৃত্তির পুরস্কারের জন্য যোগাযোগের আহ্বান বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণ করে যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের মেধা বৃত্তির পুরস্কার দেওয়ার কার্যক্রম শুরু করেছে বোর্ড। এ ব্যাপারে সংশ্লিষ্টদের যোগাযোগের আহ্বান জানিয়েছে বেফাক। পুরস্কার পাওয়ার জন্য কী নিয়ম অনুসরণ করতে হবে সেটাও বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (১৯ জুন) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেফাকভুক্ত মাদরাসাসমূহের যে সকল ছাত্র-ছাত্রী ১৪৪৬ হি./২০২৫ ঈ. তে অনুষ্ঠিত ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদের মেধা বৃত্তির পুরস্কার প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পুরস্কার উত্তোলনের জন্য নিম্নলিখিত নিয়মাবলি অনুসরণ করতে হবে-

১. বেফাকের ওয়েবসাইট/ফেসবুক পেজ হতে ‘পুরস্কার উত্তোলনের আবেদন ফরম’ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। বেফাক অফিস হতেও সরাসরি ফরম নেওয়া যাবে।

২. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনকারী যে মাদরাসা হতে পরীক্ষা দিয়েছে, সে মাদরাসার মুহতামিম/নাযেমে তা'লীমাত সাহেবের স্বাক্ষর ও সিল আবেদন ফরমের নির্ধারিত স্থানে থাকতে হবে অথবা প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং তার ফটোকপি জমা দিতে হবে।

৩. বিগত ১৪৪১ হি./২০২০ ঈ.-এর পূর্ববর্তী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফরমের সাথে আবেদনকারীর প্রবেশপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ