বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৬ দাবি শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করাসহ ছয় দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। 

মঙ্গলবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। 

এ সময় দাবি আদায় না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখ্যপাত্র এস এম জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামসুল আলম প্রমুখ।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের অন্য পাঁচটি দাবি হচ্ছে— স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়ন করা; স্বীকৃতিপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা; স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা এবং প্রাথমিক বিদ্যালয়ের অধিদফতরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন করা।

কর্মসূচি ঘোষণা করে মোহাম্মদ আল আমিন বলেন, ‘আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য এখনও সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাই দাবিগুলো বাস্তবায়নে আগামী ১৫ আগস্ট মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে, ১৭ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এতে দেশব্যাপী সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করবেন।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ