রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

খাতা পুনঃনিরীক্ষণে নাম্বার বাড়লে অর্ধেক ফি ফেরত দিচ্ছে বেফাক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই আশানুরূপ ফলাফল না পেয়ে খাতা পুনঃনিরীক্ষণের (নজরে সানি) আবেদন করেছিলেন। সে অনুযায়ী খাতা পুনর্মূল্যায়ন করে ইতোমধ্যে ফলাফলও প্রকাশ করেছে বেফাক। এবার আবেদনের পরিপ্রেক্ষিতে যাদের নাম্বার বেড়েছে তারা সংশ্লিষ্ট বিষয়ে জমা দেওয়া ফি’র অর্ধেক ফেরত পাচ্ছেন। 

রোববার (১৫ জুন) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, বিগত ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪৬হি/২০২৫ ঈ.) নজরে সানির আবেদনের প্রেক্ষিতে যাদের যে বিষয়ের নম্বর বৃদ্ধি পেয়েছে, তাদের সে বিষয়ের অর্ধেক ফি ১৯-১২-৪৬ হি. হতে ফেরত নেওয়া যাবে।

ফি ফেরত গ্রহণের ক্ষেত্রে কিছু করণীয় বলে দিয়েছে বেফাক। সেগুলো হলো- 

১. ফি ফেরত নেওয়ার জন্য নজরে সানির ফি জমা দেওয়ার রসিদ জমা দিতে হবে।
২. রসিদ আনতে অপারগ হলে পরীক্ষার্থীর প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এর ফটোকপি জমা দিতে হবে।
৩. এতেও অপারগ হলে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম/নাজেমে তালিমাতের সিল-স্বাক্ষর সম্বলিত সত্যায়নপত্র জমা দিতে হবে।
৪. ফি ফেরত নেওয়ার শেষ তারিখ ৩০ শাবান ১৪৪৭ হিজরি।

প্রসঙ্গত, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৭ মার্চ। শাওয়াল মাসজুড়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ ছিল। যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পাননি, তারা নির্ধারিত সময়ে আবেদন করেন। গত ২৮ মে এই পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ