বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

‘দীন টিকিয়ে রাখতে হলে প্রত্যেক এলাকায় মক্তব চালু করা জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গবেষণামূলক দীনি সংস্থা সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে সিলেট শহরের শিশুদের মধ্যে মক্তব শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার (৫ জুন) আম্বরখানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের সেক্রেটারি মাওলানা সাদিকুর রাহমানের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মানসুর। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমান।

বৈঠকে বক্তারা শিশুদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে মক্তব শিক্ষার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দীন ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখতে হলে প্রত্যেক এলাকায় সাবাহি মক্তব, ইভিনিং মক্তব অথবা উইকেন্ড মক্তব চালু করা জরুরি। 

এ লক্ষ্যে মসজিদের সম্মানিত ইমাম, খতিব ও অন্যান্য দায়িত্বশীলদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, যেকোনো এলাকায় মক্তব চালু করতে চাইলে সিয়ানাহ ট্রাস্টের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

ঈদ শেষে শিক্ষক প্রশিক্ষণ ও মসজিদ মাদরাসা ও বিভিন্ন স্কুল পরিচালনার সাথে জড়িত দ্বায়িত্বশীল দের নিয়ে বৈঠকি আলাপের সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, দারুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, সিলেট দরগাহ মসজিদের খতিব মাওলানা আসজাদ আহমদ, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শিব্বীর আহমদ এবং সিলেট শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও দায়িত্বশীলরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ