বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩ মাসে হাফেজ হলো ৮ বছরের মাশেকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের হজরত শাহজালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদরাসার ছাত্র, আট বছর বয়সী মো. মাশেকুর রহমান মাত্র ১৩ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন মজিদ মুখস্থ করে বিস্ময়ের সৃষ্টি করেছে।

হাফেজ মো. মাশেকুর রহমান প্রবাসী মো. দুলাল মিয়ার সন্তান। সে চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়।

তার চাচা মো. বিল্লাল মিয়া বলেন, ‘আমার প্রবাসী ভাই মো. দুলাল মিয়ার ছেলে মাশেকুর অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন শরীফ হিফজ করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ তায়ালা এবং তার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, যেন সে বড় হয়ে একজন আলোকিত আলেম হতে পারে। আল্লাহ যেন তাকে কবুল করেন।’

হজরত শাহজালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন বলেন, ‘মাদরাসাটি প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠদানসহ সব বিষয়ে অত্যন্ত যত্ন ও গুরুত্বের সঙ্গে পরিচালনা করে আসছে শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদ।’

তিনি বলেন,  ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক লাভ করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ