বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

বেফাক পরীক্ষায় আশরাফুল মাদারিস সতীঘাটার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, এ বছর মাদরাসা থেকে ৪৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাতালিকায় ১৯৪ জন স্থানলাভ সহ মুমতায (A+) ৩৭২ জন, জায়্যিদ জিদ্দান (A) ৮৪ জন, জায়্যিদ (A-) ১৮ জন, মাকবুল (B) ৩ জন ও রাসিব ১ জন।

হিফয বিভাগে একাধিক ১ম স্থানসহ ২৬ জন, ইবতিদাইয়া মারহালায় ১২১ জন, মুতাওয়াসসিতা মারহালায় ৪০ জন, সানাবিয়া মারহালায় ১ জন, সানাবিয়া উলইয়া মারহালায় ৪ জন এবং ফযীলত মারহালায় ২ জন। মোট ১৯৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে।

মাদরাসা কর্তৃপক্ষ আওয়ার ইসলামকে জানায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ‘আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) যশোর’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় বরারবরই ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে।

এ ফলাফলে স্থানীয় আলেম-উলামা ও অভিভাবকগণ প্রতিষ্ঠানের প্রশংসা ও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আল্লাহ তাআলা ‘আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) যশোর’কে আরো উন্নতি দান করবেন, ইনশাআল্লাহ। 

মাদরাসার মুহতামিম ও খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ বলেন, এই সাফল্যের পিছনে আকাবির হযরাতের তাওয়াজ্জুহ, উস্তাদ-শিক্ষার্থীদের মেহনত ছাড়া আমার কিছুই নেই। এগুলো সব আল্লাহ তাআলার মেহেরবানি। তিনি প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের জন্য সকলের কাছে বিশেষ ভাবে দুআ চেয়েছেন।

মাদরাসার নাযিমে তালিমাত বলেন, ‘মহান রববুল আলামিনের মেহেরবানীতেই এ ধরণের ফলাফল সম্ভব হয়েছে। সাথে সাথে আমাদের মুরব্বী হযরত মুহতামিম সাহেবের দিকনির্দেশনা, ফিকির, তাওয়াজ্জুহ ও দুআর বদৌলতেই আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এছাড়াও মাদরাসার সকল উস্তাদ ও জামাতভিত্তিক নেগরানগণের নিরলস মেহনত ও তালিবে ইলমদের অক্লান্ত পরিশ্রমে ঈর্ষণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ