বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

বেফাক পরীক্ষায় চট্টগ্রামে শীর্ষে জামিয়া বাইতুল করিম হালিশহর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর মাদরাসা এ বছর বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিগত বছরের মত এবারও মাদরাসাটি চট্টগ্রাম মহানগরে তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এ বছর মাদরাসা থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাতালিকায় ২৮ জন স্থানলাভ সহ ৫৮ জন মুমতাজ ও জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ২৬ জন ।

আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর মাদরাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন সাকী মাদরাসার এই সাফল্য সম্পর্কে বলেন, রাব্বে কারিমের অপার অনুগ্রহ ব্যতীত এমন সফলতা সম্ভব নয়।  এজন্য তিনি মাদরাসার নাযেমে তালিমাত, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এই সফলতা অর্জনে তিনি পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ছাত্রদের এমন ভালো রেজাল্টের জন্য দায়িত্বশীলদের নিয়মতান্ত্রিক প্রচেষ্টাও ছিল অসামান্য। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ