বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ফযীলতে ১ম স্থানসহ ঢালকানগর মাদরাসা বাইতুল উলুমের ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুল্লাহ কাসিম আজওয়াদ ||

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় শুরুলগ্ন থেকেই রাজধানীর ঢালকানগরে অবস্থিত মাদরাসা বাইতুল উলুম ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষে ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী কিতাব বিভাগ ছেলেদের শাখায় সর্বমোট ১৬৪ জন ছাত্রের মধ্যে ফযীলত (স্নাতক) শ্রেণিতে সারা দেশে ১ম স্থানসহ মেধাতালিকায় স্থান পেয়েছে ৮৫ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১৫১ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ১২ জন।

এছাড়া, ঢালকানগর মাদরাসার বালিকা শাখা ‘মাদরাসা আয়েশা সিদ্দীকা রা.-এর মোট ১৪৮ জন ছাত্রীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছে ৫৬ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৫৮ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৪২ জন।

বেফাকে সাফল্যের কারণে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মাদরাসা বাইতুল উলুম-এর পরিচালক মুফতি জাফর আহমদ আওয়ার ইসলামকে বলেন, আল্লাহ তায়ালার মেহেরবানি, আল্লাহ তায়ালার শুকর যে, তিনি আমাদের শিক্ষার্থীদের মেহনতকে কবুল করেছেন। এটা অনেক খুশির ব্যাপার আমাদের জন্য। 

তিনি বলেন, ‘ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের মাদরাসাতেও অনেক সিরিয়াল পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই সাফল্যের পিছনে আকাবিরদের তাওয়াজ্জুহ, উস্তাদ-শিক্ষার্থীদের মেহনত ছাড়া আমার কিছুই নেই। এগুলো সব আল্লাহ তায়ালার মেহেরবানি’।

বিস্তারিত ফলাফল বালক শাখা

বিস্তারিত ফলাফল বালিকা শাখা

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ