বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

সিলেটের আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বোর্ডের ফলাফল প্রকাশ ২৬ রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

সিলেটের কওমী মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ’র ১৪৪৬ হিজরির কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী ২৬ রমজান ঘোষিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) নাযিমে ইমতেহান মাওলানা ইউসুফ খাদিমানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর জানায় বোর্ডটি।

বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, এতদ্দ্বারা এদারাভুক্ত সকল মাদরাসার দায়িত্বশীলগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ-এর ১৪৪৬ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষার প্রাথমিক ফলাফল পূর্ব ঘোষণা অনুযায়ী আগামি ২৬ রামাযান মোতাবেক ২৭ মার্চ ২০২৫ ঈ. রোজ বৃহস্পতিবার দুপুর ০২ ঘটিকার মধ্যে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

  • এদারার ওয়েবসাইট (www. azaddiniadarah.com)-এ বিকাল ২টার পর থেকে প্রত্যেক পরীক্ষার্থী রোল নম্বরের মাধ্যমে নিজ নিজ ফলাফল জেনে নিতে পারবে।
  • মাদরাসার সকল পরীক্ষার্থীর ফলাফল একসাথে পাওয়ার জন্য এদারার ফেইসবুক পেইজে মারহালা ভিত্তিক পিডিএফ ফাইলের লিংক প্রদান করা হবে। পিডিএফ ফাইলে রোল নম্বরের ধারবাহিকতায় নিজ প্রতিষ্ঠানের ফলাফল দেখা ও প্রিন্ট করা যাবে।

আরও জানায়, ফলাফলের প্রিন্ট কপি শাওয়ালের প্রথমদিকে নাযিমে তানযিমগণের মাধ্যমে স্ব স্ব জোনে প্রেরণ করা হবে, জোন থেকে স্থানীয় যিম্মাদারের মাধ্যমে মাদরাসাসমূহে পৌছানো হবে, ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ