সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


এক বছরের মধ্যে সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, সব ঠিকঠাক থাকলে আগামী এক বছরের মধ্যেই সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এজন্য বিভিন্ন বর্ষের বকেয়া পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যেই নেওয়া হবে এবং ফলাফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অধিভুক্ত মাদরাসাসমূহের আটটি ব্যাচের মূল সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার আইউব হোসেন বক্তৃতা করেন।