সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শেখবাড়ী জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) দ্বারা পরিচালিত ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় শেখবাড়ী জামিয়ায় বোর্ডের নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানীর সঞ্চালনায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী। 

জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৪টি জেলায় মোট ২৮টি কেন্দ্রে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় সিলেট বিভাগের ২৪২টি সাবাহী মক্তব থেকে মোট ২১৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার ৯৯.৪৯%।

বর্তমাà¦