বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

আজ শেষ হচ্ছে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে মাদরাসা ভিত্তিক জাতীয় শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা। সাড়ে ১২টায় পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের কেন্দ্রীয় পরীক্ষা। 

গত ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয় বেফাক কেন্দ্রীয় পরীক্ষার ৪৮তম পর্ব। এবারের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ৫ মারহালার/জামাতের (স্তর/ক্লাস) শিক্ষার্থীরা । স্তরগুলো হলো: ইবতিদাইয়্যাহ (তাইসীর), মুতাওয়াসসিতাহ (নাহবেমীর), সানাবিয়া (কাফিয়া), সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া) ও ফযীলত (মিশকাত)।

বেফাক সূত্রে জানা যায়, সারাদেশে এ বছর সর্বমোট ৪৯টি জোনের আওতায় ২২৭১টি মারকাজে হিফয-কিরাআতসহ ৭টি মারহালায় ৩,৪৯,৭৭৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ এবং ছাত্রী ২,০২৫,৬৪। 

সারাদেশে বেফাকভুক্ত প্রায় ২৯ হাজার মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা।

বারিধারা জোনের এক পরীক্ষক জানিয়েছেন, এবার কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকভাবে চলে আসছে। আশা করছি, রেজাল্টও সঠিকভাবে প্রকাশিত হবে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ