রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নতুন নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন ‘মাওলানা ভাসানী হল’।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ওই হলের শিক্ষার্থী আরিফ তালুকদার বলেন, ‘হাসিনা সরকার যেভাবে সর্বত্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, আমরা সেই ফ্যাসিবাদের চিহ্ন রাখতে চাই না।’

আরেক শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণে সব জাতীয় নেতার অবদান স্বীকৃতি পাক। মাওলানা ভাসানী আজ অবহেলিত। অথচ তিনি কৃষি ও কৃষকের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এই নাম পরিবর্তন তার প্রতি আমাদের শ্রদ্ধার প্রকাশ।’

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ