বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার কেন্দ্রীয় পরীক্ষা আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রাচীনতম কওমি মাদরাসা বোর্ড, সিলেটের আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর ১৪৪৫/৪৬ হিজরি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামীকাল ০৫ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনে হিফযুল কুরআন-এর পরীক্ষা এবং ১২ ফেব্রুয়ারি থেকে ০৮ দিনে কিতাব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোর্ডটি।

বোর্ডটি জানায়, হিফয বিভাগে ১৮৪৯ জন ছাত্র/ছাত্রী, এবং কিতাব বিভাগের ফযিলত (স্নাতক) স্তরে ১৫৮৫ জন, সানা. উলয়া (উচ্চ মাধ্যমিক) স্তরে  ২৮৩০জন, সানা. আম্মাহ (মাধ্যমিক) স্তরে ১২২১ জন, মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) স্তরে ৩,২২১জন, ইবতেদায়ি (প্রাথমিক) স্তরে ৬,৬২৫ জন এবং নূরানী স্তরে ৭,৯৭০জন, সকল স্তরে সর্বমোট ২৫,৩৩৭জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আরও জানায়, অনুষ্ঠেয় পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় সর্বমোট ১৬৩টি পরীক্ষা কেন্দ্রে ৭৫৮জন নেগরান দায়িত্ব পালন করবেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ