বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৯হাজার টাকা জরিমানা করেছেন তারা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা সদর উপজেলার গোয়ালন্দ মোড় বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মহিউদ্দিন ট্রেডার্সকে ৫হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে সদর উপজেলা কল্যাণপুর বাজারের মেসার্স আরোগ্য নিকেতন স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করে।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান বলেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৯হাজার টাকা জরিমানা করেছেন তারা। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানসহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সূর্য কুমার প্রামাণিক ও এএসআই মোঃ রুহুল আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ