বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

চাঁদপুরের জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার ফুযালা সম্মেলন ১৮ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে ৩০ সালা দস্তারবন্দী ও ফুযালা সম্মেলন ১৮ জানুয়ারি রোজ শনিবার।

শনিবার সকাল ১০ টায় মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ সাহেবের সভাপতিতে মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়ে  মাগরিব পর্যন্ত চলবে। সম্মেলনে আলোচনা করবেন হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, ফেনী জামিয়া রশিদিয়ার মুহতামিম মুফতি শহিদুল্লাহ, বেফাকের অর্থসচিব মুফতি মুনিরুজ্জামান প্রমুখ।

মাদরাসার শাইখুল হাদিস ও নাজেমে তালিমাত মুফতি মাহবুবুর রহমান কাসেমী জানান, ফুযালাদের জন্য পাগড়ি ও ফুযালা সম্মেলনের স্বারকসহ প্রায় সকল এন্তেজাম সম্পন্ন হয়েছে। তিনি সবার প্রতি আন্তরিকভাবে দাওয়াত প্রদান করেছেন এবং সম্মেলন সফল করার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। 

মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ সাহেব সকল ফুযালা ও আবনাদের আন্তরিকতার সাথে উপস্থিত হওয়ার আহবান জানান এবং সম্মেলনের সফলতার জন্য দুআ চেয়েছেন।

উল্লেখ্য মাদরাসাটি ১০০ বছর পূর্বে হাজী ইমদাদ উল্লাহ মুহাজেরে মক্কী রহ. এর খলিফা কারী ইবরাহিম রহ. এর নির্দেশে এবং সরাসরি তত্ত্বাবধানে কারী আহমদ উল্লাহ রহ. চাঁদপুর জেলার কচুয়া থানার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী সেই প্রতিষ্ঠানের আজ শতবর্ষ পূর্ণ হলো। এবং দাওরায়ে হাদিসের ৩০ বছর পূর্ণ হচ্ছে এই বছর। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ