বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশ- এর উদ্যোগে ‘প্রজন্ম রক্ষায় সাধারণ ও নৈতিক শিক্ষার সমন্বয়: চ্যালেঞ্জ ও প্রস্তাবনা’ শিরোনামে বার্ষিক শিক্ষা কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

কনফারেন্সটি ১৮ জানুয়ারি শনিবারে রাজধানীর ফার্মগেট (পুরাতন আল রাজি হাসপাতাল রুফটপ) হাসান টাওয়ারে অনুষ্ঠিত হবে। চলবে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।

কনফারেন্সে বক্তব্য রাখবেন মাওলানা ইসমাইল বরিশালী, মাওলানা মাহফুজুল হক, ড. মাওলানা ফজলে রব, মাওলানা সালমান , মাওলানা লিয়াকত আলী, প্রফেসর ডঃ আব্দুল আউয়াল, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা নসিম আরাফাত, মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী, মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ, মাওলানা তাহমিদুল মাওলা, মাওলানা মুসা আল হাফিজ প্রমুখ বরেণ্য ওলামায়ে কেরাম এবং শিক্ষাবিদগণ।

কনফারেন্সের লক্ষ-উদ্দেশ্য প্রসঙ্গে আয়োজক কর্তৃপক্ষ জানায়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামাইজেশন অব এডুকেশনকে এগিয়ে নেয়াই এই শিক্ষা কনফারেন্সের উদ্দেশ্য।

উল্লেখ্য, ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশ কওমি মাদরাসায় প্রয়োজনীয় সমন্বিত শিক্ষা, ইসলামিক স্কুলিং ও আফটার স্কুল মক্তব ব্যবস্থা নিয়ে যৌথ উদ্যোগে কাজ করে থাকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ