রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার

ফরিদপুরে আলো ছড়াচ্ছে যে মকতবটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মাদ হুজাইফা

মাদরাসাতুস সুন্নাহ ফরিদপুর জেলার ঝাটুরদিয়া গ্রামে জামিয়া ইসলামিয়া কাসিমুল উলূম নগরকান্দা মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত দৈনিক মকতব। এলাকার স্কুলগামী ছেলে-মেয়েদের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দিতে মাওলানা ইয়াহইয়া মাহমুদ ফরিদি ২০২০ সালে মাদরাসার মুহতামিম মুফতি ইছমাতুল্লাহ কাসেমীর পরামর্শে মকতবটি প্রতিষ্ঠা করেন।

কুরআন শিক্ষার পাশাপাশি জীবনঘনিষ্ঠ জরুরি মাসায়েলও শেখানো হয়। অসহায় ও এতিম বাচ্চাদের বিনা ওজিফায় পাঠদান ও শিক্ষাসামগ্রী দেওয়া হয়। প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পাঠদান করা হয়।

ছেলে ও মেয়েদের জন্য আলাদা দুটি ঘর নির্মান করা হয়েছে। মেয়েদেরকে মহিলা শিক্ষিকা পাঠদান করেন। ছাত্র-ছাত্রীর সংখ্যা দেড়শ প্রায়।

মকতবের পাশাপাশি ছোট্ট পরিসরে হিফজখানা প্রতিষ্ঠা করা হয়েছে। কুরআন শিক্ষা শেষে কেউ মুখস্ত করতে আগ্রহী হলে তাকে এখানে ভর্তি করে দেওয়া হয়। হিফজখানার ছাত্রদেরকে কুরআন মুখস্তের সাথে সাথে প্রাথমিক আরবি ও ইংরেজি ভাষাসহ ১০০টি হাদীস মুখস্ত করানো হয়। 

প্রতিষ্ঠানের ব্যয়ভার ছাত্রদের মাসিক ফি ও সাধারণ মানুষের সহযোগীতায় বহন করা  হয়।
 
মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদের আন্তরিক প্রচেষ্টা ও উত্তম পাঠদানে প্রতিষ্ঠানটি জনমনে বেশ সাড়া ফেলেছে। এভাবেই তিনি স্কুলগামী বাচ্চাদের মধ্যে কুরআনের আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ