বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ও স্টাডি এন্ড ক্যারিয়ার কোচ জার্মানি এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে 'ঢাকা টু হামবুর্গ' উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা। 

বুধবার (০৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ভৌত গবেষণা কেন্দ্রে দুপুর ২ টার এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান উচ্চশিক্ষারত ও ইরাসমাস মান্ডাস স্কলার ড. সাদমান সাকিব। 

এতে উপস্থিত ছিলেন সিইউআরএইচএস এর মডারেটর ড. আদনান মান্নান। 

আরো উপস্থিত ছিলেন সিইউআরএইচএস  সভাপতি কাবেরি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইয়্যেবুন ফাবিহা, প্রেস ও ট্রেনিং সম্পাদক দিদারুল ইসলাম মহসিন সহ অন্যান্য সম্পাদক ও সাধারণ সদস্যবৃন্দ। এছাড়াও কর্মশালায় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

কর্মশালায় ড. আদনান মান্নান বলেন, আমাদের শিক্ষার্থীরা এখন এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ এর মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সিইউআরএইচএস চবিতে এই সংখ্যা আরো বাড়াতে সবসময় সহযোগিতা করতে কাজ করছে।‌

অনুষ্ঠানে ড. সাদমান সাকিব বলেন, জার্মানিতে উচ্চশিক্ষার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক তথ্য। এছাড়াও তিনি জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন প্রক্রিয়া, আবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারনা ও জার্মানির সামাজিক জীবন নিয়েও আলোচনা করেন। 

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্ট্যাডি সোসাইটি (সিইউআরএইচএস) গবেষণা ও উচ্চশিক্ষামূলক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে থাকে। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জন্য জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবারের জার্মান বিষয়ক উচ্চশিক্ষা কর্মশালার আয়োজন করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ