শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মোবাইল ছাত্র-ছাত্রীদের জন্য সাপের মতো: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জীবনের সময়ের হেফাজত, সময়কে ধরে ধরে কাজে লাগানো, উস্তাদের আনুগত্য মেনে চলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মাহফুলজুল হক।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার এক তরবিয়াতি মজলিসে এসব কথা বলেন তিনি।

মাওলানা মাহফুলজুল হক বলেন, সব রকমের অস্থিরতা কাটিয়ে ছাত্র-শিক্ষককে পড়াশোনায় মনোযোগী হতে হবে। ছাত্রদের হাতে মোবাইল রাখা যাবে না। মোবাইল ছাত্র-ছাত্রীদের জন্য সাপের মতো। সাপ আপন-পর বুঝে না। মোবাইলও চরম ক্ষতিকর। আদর্শ তালিবুল ইলম নিজেকে পড়াশোনায় মনোযোগী রাখবে। মোতালাআয় ও পড়াশোনায় প্রতিবন্ধক কাজ থেকে নিজেকে মুক্ত রাখবে।

এছাড়াও তিনি বলেন, কওমি মাদরাসার মৌলিক কাজ দুইটি। তালিম ও তারবিয়াত। উভয়টি সমান গুরুত্বপূর্ণ। এই দুই কাজের সঙ্গে সবকের এহতেমাম ও নামাজের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

তারবিয়াতি মজলিসের বয়ানের আগে শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই-নূরের মোতাওয়াল্লি জনাব ইমাদুদ্দীন নোমানের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

তারবিয়াতি মজলিসে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী, মাওলানা এহসানুল হক, মুফতি এনায়েত কবীর, মুফতি সাদেকুর রহমান, মুফতি হুমায়ুন আইয়ুব, মাওলানা জুনায়েদ আহমাদ, মাওলানা তানভির আহমাদ জাকারিয়া প্রমূখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ