শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

২৩ শে রমজান বিকেলে প্রকাশিত হচ্ছে বেফাকের ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

২৩ শে রমজান বিকেলে প্রকাশিত হতে যাচ্ছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষর ফল।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পড়ুন‘নব্বই পার্সেন্ট মুসলমান হিসাবে ধর্মীয় শিক্ষায় আগ্রহীর পরিমান আরো বেশি হওয়া দরকার

তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ! আমাদের যাবতীয় কাজ সম্পন্ন। ঊর্ধতন কর্মকর্তাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, ইনশাআল্লাহ আগামী ২৩ শে রমজান বাদ জোহর (৩ এপ্রিল, বুধবার) আনুষ্ঠানিকভাবে ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বিকাল ৩টায়’।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান রহমান খান নদভীসহ বেফাকের ঊর্ধতন কর্মকর্তাগণ।

পড়ুন ঈদের আগে কি দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হবে? যা জানালো হাইআতুল উলয়া

এছাড়া, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন দেশের মুরব্বি আলেম, প্রশাসনের ব্যক্তিবর্গ ও বেফাকের পরীক্ষা কমিটির ঢাকাস্থ সদস্যরা।

উল্লেখ্য, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি-২০২৪ থেকে। পরীক্ষায় সর্বমোট ৪৬টি জোনের আওতায় ২,০৫৮টি কেন্দ্রে ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তন্মধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ১,৩৪,৭২৩ জন ও ছাত্রী ছিল ১,৯০,৬০১ জন। 

পড়ুনঅনিবার্য কারণবশত বেফাকের ফল প্রকাশ একদিন পিছিয়ে ২৪ শে রমজান

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ