
|
আগামীকাল কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
প্রকাশ:
১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
আগামীকাল ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার—কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, পীরে কামেল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী। সম্মেলনে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন পাকিস্তানের আল্লামা আওরঙ্গজেব ফারুকী,আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী,আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দিলওয়ার হোসাইন, আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের যথাসময়ে উপস্থিত থেকে দ্বীনি এই মহাসম্মেলন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এসএইচ/ |