সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধসহ তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটি। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন দুটি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠন দুটির নেতারা ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্যকে কোরআন-সুন্নাহবিরোধী ও ঈমান-আকিদার পরিপন্থী বলে দাবি করেন। এ সময় তার কয়েকটি বক্তব্য তুলে ধরে সেগুলোকে ভ্রান্ত বলেও উল্লেখ করেন তারা।

নেতারা বলেন, তারা তাবলিগের মেহনতের বিরোধী নন; বরং তাবলিগের নামে ভুল আকিদা প্রচারের বিরোধিতা করছেন। মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্যের বিষয়ে ভারতের দারুল উলুম দেওবন্দ একাধিকবার আপত্তি জানিয়েছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের বিরুদ্ধে সহিংসতা, ওলামায়ে কেরাম ও মুসল্লিদের হতাহত এবং সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগও তোলা হয়।

বক্তারা জানান, সাদপন্থীদের ইজতেমা বন্ধ এবং পঞ্চগড়ে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহমুদুল আলম, ঈমান আকিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কারি মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ