শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে দুই দিনব্যাপী ৩৯তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশন আজ শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন পাকিস্তানের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা সায়্যিদ ফয়সাল নাদিম।

ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দেশবরেণ্য ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহত ও জিকির-আজকারের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্র পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সমাপনী দিবসের প্রধান মেহমান আল্লামা সায়্যিদ ফয়সাল নাদিম আওলাদে রাসুল সায়্যিদ আব্দুল মজিদ নাদিম (রহ.)-এর সুযোগ্য সন্তান।

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মুহছেন শরীফ জানান, সমাপনী অধিবেশনে আরও বয়ান পেশ করবেন লন্ডনের ইজেএম একাডেমির প্রিন্সিপাল ও এসেক্স জামে মসজিদের খতিব আল্লামা ড. মাহমুদুল হাসান আযহারী, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, ঢাকার প্রসিদ্ধ আলেমেদ্বীন আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, টেকনাফের আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফিক এবং চট্টগ্রামের হাটহাজারীর আল্লামা আনোয়ার শাহ আযহারীসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখ।

মাওলানা মুহছেন শরীফ সম্মেলন সফল করতে ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ