নারায়ণগঞ্জ প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ও মহানগরের পৃথক ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলামের নেতারা জানান, সংগঠনের অন্তর্ভুক্ত ইসলামী দলগুলো, বিভিন্ন থানা থেকে পাওয়া তালিকা, বড় মাদরাসা এবং তাবলিগ জামাতের সাথীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সেক্রেটারি মুফতি বশীরুল্লাহ, মহানগর সভাপতি মুফতি জাকির হুসাইন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান।
এ ছাড়া জেলা সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা উবাইদুল কাদের নদভী, সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি বদরুল আলম সিলেটী, সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান, মহানগর সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি আব্দুল গনী সুলতানী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি কবির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাসেমী, জেলা প্রচার সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ এবং মহানগর প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা কামাল জিহাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আইও/