বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের বহুল প্রতীক্ষিত ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ১২ ও ১৩ জুমাদাল আখিরাহ ১৪৪৮ হিজরি, মোতাবেক ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোম ও মঙ্গলবার) এবং ৮ ও ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তারিখ অনিবার্য কারণে স্থগিত হওয়ায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৭০ বছরে (১৯৫৬–২০২৬) জামিয়া থেকে শিক্ষা সমাপ্তকারী হাফেজ, ক্বারী, আলেম ও মুফতিগণকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দস্তার (পাগড়ি) প্রদান করা হবে। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের অংশগ্রহণে দীনি শিক্ষা, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

মহাসম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জামিয়া ফরিদাবাদের আবনা ও ফুযালাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং জামিয়ার আদর্শ ও ঐতিহ্যকে সুদৃঢ় করার লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের বর্ষভিত্তিক প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সফল বাস্তবায়নে জামিয়ার বর্তমান ও সাবেক সকল ছাত্রকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ, দেশের বিশিষ্ট আলেমে দীন মুফতি আবু সাঈদ, জাতীয় সীরাত কমিটির সভাপতি মুফতি ইমাদুদ্দীন, তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের সদস্য সচিব ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা হাসান জামিলসহ বিভিন্ন বর্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মহাসম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, মুহিব্বীন, আবনা ও ফুযালায়ে কেরামের দোয়া, সার্বিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে www.abnaefaridabad.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য জামিয়ার আবনা ও ফুযালায়ে কেরামের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ